1 Answers

ব্ল‍্যাক বেঙ্গল বাংলাদেশের নিজস্ব ছাগলের জাত। 

ব্ল‍্যাক বেঙ্গল ছাগলের দুধে চর্বির কণা খুবই ক্ষুদ্র হওয়ায় সহজেই হজম হয় যা শিশু ও দুর্বল ব্যক্তিদের জন্য খুবই উপযোগী। এ ছাগলের মাংসের আঁশ খুব সূক্ষ্ম হওয়ায় ও মাংসে চর্বি পাতলাভাবে সন্নিবেশিত থাকায় মাংস বেশ কোমল ও সুস্বাদু হয়। এদের চামড়া হয় নরম, পুরু ও উন্নতমানের। এ জাতের ছাগলের অন্যতম বৈশিষ্ট্য হলো, এরা প্রতিকূল আবহাওয়ায় টিকে থাকতে পারে এবং বেশ কষ্টসহিষ্ণু হয়। এদের রোগ প্রতিরোধ ক্ষমতাও তুলনামূলকভাবে বেশি। এজন্য ব্ল‍্যাক বেঙ্গল ছাগল অধিক হারে পালন করা হয়।

5 views

Related Questions