1 Answers

প্রত্যেক প্রজাতির গরুর আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে যেগুলোর মাধ্যমে তাদেরকে পৃথক করা যায়। তেমনি ফ্রিজিয়ান গরুর ক্ষেত্রেও কিছু বৈশিষ্ট্য রয়েছে যেগুলোর মাধ্যমে এদের চেনা যাবে। বৈশিষ্ট্যগুলো হলো-

১. ফ্রিজিয়ান গরুর জিহ্বা সাদা, শিং সাদা এবং শরীরের সামনের অংশ চিকন ও ক্রমান্বয়ে পেছনের অংশ বড় হয়। 

২. ফ্রিজিয়ান গাভির ওলান তুলনামূলকভাবে খুবই বড় আকারের হয়। 

৩. এই জাতের গরুর নাভি ঝুলানো থাকে। 

৪. এদের দুগ্ধ শিরা অনেক মোটা ও স্পষ্ট হয়।

6 views

Related Questions