1 Answers
পাহাড়ি বনের ভূমি- উঁচু-নিচু ও মাটি সাধারণত লালচে ও বাদামি ধরনের হয়। এ বনের অধিকাংশ বৃক্ষ চিরহরিৎ ও পত্রমোচী যেমন- সেগুন, শাল, মেহগনি ইত্যাদি। ম্যানগ্রোভ বনাঞ্চল সমুদ্র উপকূলবর্তী লোনা ভূমিতে গড়ে উঠে। প্রতিদিন দুই বার জোয়ার ভাটায় প্লাবিত, হয় বলে এ অঞ্চলের মাটি ভেজা বা সিক্ত থাকে। এ বনে প্রধানত শ্বাসমূল বা ঠেসমূলযুক্ত উদ্ভিদ জন্মায়। যেমন- সুন্দরী, গরান, কেওড়া ইত্যাদি। এসব বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করে সহজেই পাহাড়ি বন ও ম্যানগ্রোভ বন চেনা যায়।
5 views
Answered