1 Answers

সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের বিশেষ এক ধরনের উদ্ভিদ সমুদ্রের জোয়ার ভাটা দ্বারা প্লাবিত, লবণাক্ত, পলি ও কর্দম এলাকায় জন্মে সেগুলোকে ম্যানগ্রোভ বলা হয়। এসকল উদ্ভিদে জরায়ুজ অঙ্গুরোদগম হয় এবং শ্বাসমূল থাকে। এ ধরনের বনাঞ্চল প্রকৃতিগত কারণে অনেক উর্বর ও জীববৈচিত্র্য সম্পন্ন হয়।

বাংলাদেশের সুন্দরবন সমুদ্র উপকূলবর্তী এবং এ বনের উদ্ভিসমূহ ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্যসম্পন্ন। তাই সুন্দরবনকে ম্যাগ্রোভ বন বলে। এ বনের প্রধান প্রধান বৃক্ষের মধ্যে রয়েছে সুন্দরী, গেওয়া, গরান, বাইন, গোলপাতা, হোগলা ইত্যাদি।

5 views