1 Answers

গলদা চিংড়ি সাধারণত হালকা নীল থেকে হালকা সবুজ রঙের হয়ে থাকে। এদের রোস্ট্রাম লম্বা ও বাঁকানো। রোস্ট্রামের উপরে ১১-১৪টি দাঁত ও নিচে ৮-১৪টি দাঁত থাকে, দাঁত সামান্য বাঁকানো। এদের দ্বিতীয় চলনপদ বড় ও সাঁড়াশিযুক্ত এবং নীল ও কালচে রঙের হয়ে থাকে।

খোলসে ২-৫টি দাগ থাকে, ক্যারাপেসের ২য় খণ্ড নিচের দিক সরু। গলদার পোনার খোলসে ২-৫টি কালচে আড়াআড়ি দাগ থাকে। ১ম ও ২য় জোড়া পা চিমটাযুক্ত। এসকল বৈশিষ্ট্য দেখে গলদা চিংড়ি চেনা যায়।

5 views

Related Questions