1 Answers
গলদা হলো মিঠা বা স্বাদু পানি ও সামান্য লবণাক্ত পানিতে চাষযোগ্য চিংড়ি। গলদা চিংড়িকে "White gold" বা 'সাদা সোনা' বলা হয়। কারণ চিংড়ি রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে। চিংড়ি রপ্তানিতে বর্তমানে গলদার অবদান শতকরা ২৩ ভাগ। চিংড়ি চাষ, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ ব্যবস্থাপনায় প্রচুর লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। ফলে সমাজে বেকারত্ব দূর হওয়ার পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটছে।
10 views
Answered