1 Answers

খাদ্য ও পুষ্টি সরবরাহ করার পাশাপাশি মাছ আমাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, দারিদ্র্য বিমোচন ও বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

শিল্পক্ষেত্রে, সার হিসেবে, হাঁস-মুরগির খাদ্য হিসেবে মাছের নানা ব্যবহার আছে বলে কর্মসংস্থানের একটি ভালো উপায় হলো মাছের চাষ। মাছ প্রক্রিয়াজাতকরণ শিল্প ও উৎপাদিত মাছের বাজারজাতকরণসহ বিভিন্ন প্রক্রিয়াতে দেশের মোট জনসংখ্যার প্রায় ১২% মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থেকে দেশের আর্থিক উন্নয়নে ভূমিকা রাখছে। দেশের মোট জাতীয় উৎপাদনে মৎস্য খাতের অবদান ৩.৫৭%। তাই বলা যায়, মাছ চাষের অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম।

12 views

Related Questions