1 Answers
উদ্দীপকের ১ম বনটি হলো পাহাড়ি বন।
পাহাড়ি বনের প্রধান বৃক্ষ গর্জন, চাপালিশ, তেলসুর, শিলকড়ই, গামার প্রভৃতি। এসব মূল্যবান বৃক্ষ থেকে উন্নতমানের কাঠ পাওয়া যায়। ঘরবাড়ি, আসবাবপত্র, নৌকা, কৃষি যন্ত্রপাতি ও সাজ-সরঞ্জামসহ অনেক বৈজ্ঞানিক যন্ত্রপাতি তৈরিতে এ সকল কাঠ ব্যবহৃত হচ্ছে। পাহাড়ি বনে বহু রকমের বাঁশও জন্মায়। বন থেকে প্রাপ্ত বাঁশ, বেত প্রভৃতি কুটির শিল্পের কাঁচামাল হিসেবে যথেষ্ট খ্যাতি অর্জন করেছে। আদিকাল থেকেই বহুল প্রচলিত ভেষজ উদ্ভিদের অন্যতম প্রধান উৎস পাহাড়ি বনাঞ্চল। হরিতকী, আমলকী, বহেড়া প্রভৃতি ভেষজ উদ্ভিদ দেশের আয়ুর্বেদীয় ওষুধ শিল্পের প্রধান কাঁচামাল। এছাড়াও কাগজ, রেয়ন, দিয়াশলাই, চায়ের বাক্স ইত্যাদি শিল্পের কাঁচামাল পাহাড়ি বনাঞ্চল থেকে আসে। এ বনাঞ্চলে ভ্রমণকারী দেশ-বিদেশের পর্যটকদের মাধ্যমে অর্থ উপার্জনের পথ সম্প্রসারিত হয়। যার ফলে অর্থনৈতিক সমৃদ্ধি আসে।
এছাড়াও দেশের আবহাওয়া, জলবায়ু ও পরিবেশের উপর পাহাড়ি বনের যথেষ্ট প্রভাব রয়েছে।
পরিশেষে বলা যায়, অর্থনেতিক দিক থেকে পাহাড়ি বন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।