1 Answers

মাশরুম চাষ একটি অধিক লাভজনক পেশা ও ব্যবসা। এতে পুঁজি কম প্রয়োজন এবং অতিরিক্ত কোনো আবাদি জমির প্রয়োজন হয় না। চাষ শেষে প্যাকেট জৈব সার হিসেবে জমিতে ব্যবহার ও বিক্রি করা যায়। মাশরুম চাষের মাধ্যমে নতুন কর্মসংস্থানের সৃষ্টি হয়। কম খরচে ও কম শ্রমে মাশরুম চাষের মাধ্যমে বিপুল পরিমাণ আমিষ উৎপাদন সম্ভব। সর্বোপরি, বাংলাদেশের মতো একটি জনবহুল দেশে যেখানে প্রতিনিয়ত চাষযোগ্য জমির পরিমাণ কমছে অথচ খাদ্য চাহিদা বাড়ছে সেখানে ঘরের মধ্যে মাশরুমের মতো একটি মূল্যবান সবজি চাষ খুবই গুরুত্বপূর্ণ।

8 views

Related Questions