1 Answers

গরু-মহিষ, ছাগল ভেড়া সাধারণত ৬ মাস ২ বছর বয়সে বাদলা রোগে আক্রান্ত হয়। নিচে বাদলা রোগ চেনার উপায় ব্যাখ্যা করা হলো- এ রোগে পশুর শরীরে তাপমাত্রা বেড়ে যায় (১০৫০-১০৭° ফা.) মাংসপেশি ফুলে গিয়ে চামড়া খসখসে হয়ে যায়। ফুলা স্থান কালচে হয়ে যায় এবং হাত দিলে গরম অনুভূত হয়। তাছাড়া তাপ দিলে ফুলা জায়গায় চড় চড় শব্দ হয়। পশুর আক্রান্ত জায়গা কাটলে দুর্গন্ধযুক্ত গাঢ়, লাল বা কালচে রঙের ফেনাযুক্ত রক্ত বের হয়।

উপরিউক্ত লক্ষণগুলো দেখা দিলে বুঝতে হবে পশু বাদলা রোগে আক্রান্ত হয়েছে।

5 views

Related Questions