1 Answers

পাহাড়ি এলাকায় উঁচু-নিচু বন্ধুর জমিতে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা বনকে পাহাড়ি বন বলে। পাহাড়ি বনের প্রধান প্রধান বৃক্ষ হলো- সেগুন, শীলকড়ই, মেহগনি, জারুল, হিজল, গর্জন, গামার ইত্যাদি। এ বনের অধিকাংশ বৃক্ষ চিরহরিৎ, আংশিক চিরহরিৎ ও পত্রমোচী। বাংলাদেশের চা বাগানগুলোর অধিকাংশই পাহাড়ি এলাকায়। পাহাড়ি বনের প্রধান প্রধান প্রাণী হলো হাতি, বিভিন্ন প্রকার বাঘ, নেউল, বানর, সজারু, সাপ, গুইসাপ ইত্যাদি। পাহাড়ি বনে প্রচুর পরিমাণে বিভিন্ন প্রজাতির বাঁশ পাওয়া যায়। যেমন- বরাক, মুলি, মরাল, তল্লা ইত্যাদি।

উপর্যুক্ত বৈশিষ্ট্যাবলি অন্যান্য বনের চেয়ে আলাদা হবার কারণে পাহাড়ি বন অন্যান্য বনের থেকে স্বতন্ত্র।

5 views

Related Questions