মাহাবুব সাহেবের MR মহিলা কলেজ স্থাপনের উদ্যোগটি কোন ধরনের পরিকল্পনা? বিশ্লেষণ কর। (উচ্চতর দক্ষতা)
1 Answers
মাহাবুব সাহেবের MR মহিলা কলেজ স্থাপনের উদ্যোগটি একটি একার্থক পরিকল্পনা।
যে পরিকল্পনা প্রতিষ্ঠানে শুধু একবার ব্যবহারের জন্য বা একটিমাত্র উদ্দেশ্য সাধনের জন্য প্রণয়ন করা হয়, তাকে একার্থক পরিকল্পনা বলে।
বিত্তশালী মাহাবুব সাহেব চিকিৎসা সুবিধাবঞ্চিত মানুষের কথা চিন্তা করে ফুলবাড়িতে প্রয়োজনীয়সংখ্যক কক্ষ, বারান্দা, উঠানামার সিঁড়ি ও অন্যান্য প্রয়োজনীয় বিষয় যথাযথভাবে সুবিন্যস্ত করে একটি স্বাস্থ্যসম্মত হাসপাতাল ভবন নির্মাণ করেন। পরবর্তীতে তিনি এ অঞ্চলের শিক্ষাবঞ্চিত মেয়েদের কথা চিন্তা করে উক্ত হাসপাতালের জন্য নির্মিত ভবনটিকে একটি মহিলা কলেজে রূপান্তর করার পরিকল্পনা গ্রহণ করেন। ভবনটি প্রয়োজনীয় পরিবর্তন ও সংস্কারের মাধ্যমে MR মহিলা কলেজ স্থাপন করেন।
এ ধরনের পরিকল্পনা সাধারণত একটিমাত্র উদ্দেশ্য সাধনের জন্য প্রণয়ন করা হয়ে থাকে, যাকে একার্থক পরিকল্পনা বলে। তাই বলা যায়, উদ্দীপকে মাহাবুব সাহেবের MR মহিলা কলেজ স্থাপনের উদ্যোগটি একটি একার্থক পরিকল্পনা।
একই ধরনের সমস্যার ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের পূর্বনির্ধারিত আদর্শ বা সাধারণ নির্দেশনাকেই নীতি বলে। স্থায়ী পরিকল্পনায় সিদ্ধান্ত গ্রহণে ও কার্যসম্পাদনে নীতি ব্যবস্থাপকদের বিশেষভাবে সহায়তা করে। কোনো প্রতিষ্ঠানে জ্যেষ্ঠত্বের ভিত্তিতে পদোন্নতি প্রদান এরূপ নীতির উদাহরণ। তাই স্থায়ী পরিকল্পনাই উদ্দীপকের প্রতিষ্ঠানে ভবিষ্যতে এরূপ সমস্যার পুনরাবৃত্তি এড়াতে পারে।