1 Answers

উদ্দীপকের সুমাইয়া ও সিয়ামের মামা চিপস তৈরির মাধ্যমে আলু প্রক্রিয়াজাতকরণের সিদ্ধান্ত নেয়।

খাদ্যদ্রব্যের গুণগতমানের কোনো পরিবর্তন না করে এগুলোর আকৃতি ও প্রকৃতিতে পরিবর্তন ঘটিয়ে ভৌত ও রাসায়নিক পদ্ধতি প্রয়োগের মাধ্যমে জীবাণুমুক্ত করে সংরক্ষণ করাকে খাদ্য প্রক্রিয়াজাতকরণ বলে। এর মাধ্যমে খাদ্যকে দীর্ঘদিন সংরক্ষণ করা সম্ভব।

ফল বা শাকসবজি রক্ষণাবেক্ষণ করা না হলে এগুলোর পুষ্টিমান ও গুণাগুণ কমে এবং একসময় পচে যায়। খাদ্য প্রক্রিয়াজাতকরণের বিভিন্ন পদ্ধতি রয়েছে যেমন- আচার, মোরব্বা, জ্যাম, জেলি, চিপস, ফ্রাই, সস ইত্যাদি। সঠিকভাবে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে সবধরনের মৌসুমে ফল ও শাকসবজির চাহিদা মেটানো সম্ভব। আমাদের দেশে এ পদ্ধতি অবলম্বন করে শাকসবজি ও ফলমূল দীর্ঘদিন সংরক্ষণ করে দেশের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশে রপ্তানিও করা যায়, যা দেশের অর্থনৈতিক উন্নয়নেও সাহায্য করে। অতএব, দেশের অভ্যন্তরীণ খাদ্য ঘাটতি পূরণ ও উৎপাদিত ফল ও সবজির যথাযথ ব্যবহারের ক্ষেত্রে সুমাইয়া ও সিয়ামের মামার সিদ্ধান্তটি যথাযথ ছিল।

5 views

Related Questions