1 Answers

উদ্দীপকের বর্ণনা মতে মি. ফোরকান আল হামিদ পণ্য ক্রয়ে ই- রিটেইলিং ব্যবসায়ের ওপর নির্ভর করেন।

ই-রিটেইলিং হলো ই-কমার্স তথা ই-বিজনেসের একটা বিশেষ রূপ যেখানে কোনোরূপ মধ্যস্থ ব্যবসায়ীদের সহযোগিতা ছাড়াই সরাসরি ইন্টারনেটের মাধ্যমে খুচরা বিক্রয় প্রতিষ্ঠান থেকে গ্রাহকদের পণ্য বা সেবা ক্রয়ের সুযোগ প্রদান করা হয়। ই-রিটেইলিং পদ্ধতিতে একজন ক্রেতা বা ভোক্তা তার কাঙ্ক্ষিত পণ্য ইন্টারনেটে সার্চ করতে পারে অথবা সরাসরি পরিচিত ওয়েবসাইটে গিয়ে খোঁজ করতে পারে।

উদ্দীপকে দেখা যায়, মি. ফোরকান আল হামিদ একজন উচ্চ পদস্থ কর্মকর্তা। বিভিন্ন দোকানে দোকানে ঘুরে প্রয়োজনীয় পণ্য কিনে সময় নষ্ট করতে তিনি নারাজ। এজন্য তিনি ইন্টারনেটে দোকানের ওয়েবসাইটে যেয়ে পণ্য ও মূল্য তালিকা সার্চ করে পণ্য ক্রয়ের অর্ডার দেন। পরে সুবিধামতো সময়ে ফরমায়েশকৃত পণ্য তার হাতে পৌছে যায়। তার এভাবে পণ্য ক্রয় করা ই-রিটেইলিং ব্যবসায়ের মতো। তাই বলা যায়, মি. ফোরকান আল হামিদ পণ্য ক্রয়ে ই-রিটেইলিং ব্যবসায়ের ওপর নির্ভর করেন।

4 views

Related Questions