1 Answers

উদ্দীপকে শিমুল ব্যবসায়ের সময়গত বাধা দূর করেন।

পণ্যের গুদামজাতকরণের মাধ্যমে ব্যবসায়ের সময়গত বা কালগত প্রতিবন্ধকতা নিরসন করা যায়। উৎপাদিত পণ্যদ্রব্য উৎপাদনের সময় থেকে ভোগ করা পর্যন্ত সংরক্ষণ করার ব্যবস্থাকে গুদামজাতকরণ বলা হয়।

উদ্দীপকে শিমুল একজন ক্ষুদ্র ব্যবসায়ী। তিনি সারাবছরের আলুর চাহিদার কথা চিন্তা করে রংপুর থেকে আলু চাষিদের নিকট থেকে প্রচুর পরিমাণে আলু সংগ্রহ করেন। তিনি সংগৃহীত আলু সারাবছরের জন্য গুদামজাতকরণের মাধ্যমে সংরক্ষণ করেন। পরবর্তীতে তিনি চাহিদা অনুযায়ী পাইকার ও খুচরা ব্যবসায়ীদের নিকট বিক্রয় করেন। ফলে ভোক্তারা সারাবছর আলুর চাহিদা পূরণ করতে সক্ষম হয়। তাই বলা যায়, শিমুল গুদামজাতকরণের মাধ্যমে ব্যবসায়ের সময়গত বাধা দূর করে মুনাফা অর্জন করেন।

4 views

Related Questions