1 Answers

উদ্দীপকে সাম্প্রতিককালের ব্যবসায়ের যে বর্ণনা আছে সেটি হলো আউটসোর্সিং ব্যবসায়।

চুক্তির মাধ্যমে কারও কোনো কাজ করে দেওয়ার জন্য গঠিত ব্যবসায়কে আউটসোর্সিং ব্যবসায় বলে। একটা প্রতিষ্ঠান সব কাজ নিজেরা না করে কিছু কাজ চুক্তির মাধ্যমে অন্যের নিকট থেকে করিয়ে নিতে পারে, সব ক্রয় নিজেরা না করে অন্যের মাধ্যমে কিছু ক্রয় করিয়ে নিতে পারে, সব লোক নিজেরা নিয়োগ না দিয়ে বাইরের প্রতিষ্ঠান থেকে লোক নিয়ে এসে চুক্তির মাধ্যমে কাজ করিয়ে নিতে পারে-চুক্তির মাধ্যমে এরূপ কাজ করে দেওয়া আউটসোর্সিং ব্যবসায়ের অন্তর্ভুক্ত।

আধুনিক বিশ্বে কোনো দেশই নিজে একাই ব্যবসায়কার্য সম্পাদন করার জন্য যথেষ্ট নয়। এজন্যে বহুজাতিক কোম্পানিগুলো তৃতীয় পক্ষের মাধ্যমে জনশক্তি ও আইসিটি সেবা ভাড়া নিয়ে নিজেদের চাহিদা অনুযায়ী কার্যসম্পাদন করিয়ে নেয়। তৃতীয় পক্ষের সাথে চুক্তির মাধ্যমে নিজেদের চাহিদা মাফিক কার্যসম্পাদনের সুযোগ বিদ্যমান থাকায় উদ্দীপকে সাম্প্রতিককালের ব্যবসায়ের যে বর্ণনা আছে সেটি হলো আউটসোর্সিং ব্যবসায়।

4 views

Related Questions