অপূর্ব শাড়ি ঘরের গৃহীত ব্যবস্থা সাম্প্রতিককালের কোন ব্যবসায় কার্যক্রম? ব্যাখ্যা কর। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকের অপূর্ব শাড়ি ঘরের গৃহীত ব্যবস্থা সাম্প্রতিককালের মার্চেন্ডাইজিং ব্যবসায় কার্যক্রম।
খুচরা বিক্রেতা কর্তৃক পণ্য বিক্রয় ও বিক্রয়ের উন্নতি সাধনের কাজকেই মার্চেন্ডাইজিং বলে। কোনো পণ্যের বিক্রয় বৃদ্ধির জন্য একজন খুচরা বিক্রেতা কর্তৃক গৃহীত উন্নয়ন কার্যক্রমের মধ্যে পণ্যের বিশেষ সাজসজ্জাকরণ, বিশেষ ছাড় বা মূল্য হ্রাস, বিনামূল্যে নমুনা বিতরণ, বিক্রয় কুপন, গিফট কার্ড, পুরস্কার প্রদান ইত্যাদি অন্তর্ভুক্ত। এসব বিশেষ কার্যক্রমের মাধ্যমে দোকান বা পণ্যের প্রতি আগ্রহ সৃষ্টি করে গ্রাহক বা ভোক্তা পর্যায়ে বিক্রয় বৃদ্ধিই মার্চেন্ডাইজিং এর লক্ষ্য। বর্তমান মিডিয়া নির্ভর বিশ্বে বিভিন্ন দিবস পালনে জমজমাট ব্যবসায় লক্ষণীয়। ঈদ, পূজা, বড়দিন, বিশ্ব ভালোবাসা দিবস, বাবা দিবস, বিশ্ব মাতৃ দিবস- এভাবে নানান দিবসকে কেন্দ্র করে ব্যবসায়ের যে অপূর্ব সুযোগ সৃষ্টি হয়- মার্চেন্ডাইজিং সেক্ষেত্রে বিশেষ ব্যবসায় কার্যক্রম হিসেবে অত্যন্ত জনপ্রিয়। উদ্দীপকে দেখা যায়, অপূর্ব শাড়ী ঈদকে সামনে রেখে তাদের বিক্রয় বৃদ্ধির জন্য বিশেষ প্রোগ্রাম হাতে নিয়েছে। দোকানের সাজ-সজ্জা, লাইটিং ইত্যাদিতে পরিবর্তন এনেছে। প্রতিটা শাড়ির সাথে গিফট আইটেম থাকছে। লটারি কুপন দেয়া হচ্ছে। যেহেতু অপূর্ব শাড়ি এর পণ্য বিক্রয় ও বিক্রয়ের উন্নতি সাধনের জন্য বিশেষ প্রোগ্রাম হাতে নিয়েছে। তাই বলা যায়, অপূর্ব শাড়ি ঘরের গৃহীত - ব্যবস্থা সাম্প্রতিকালের মার্চেন্ডাইজিং ব্যবসায় কার্যক্রম।