1 Answers

উদ্দীপকে সংখ্যাত্মক উপাত্ত বিশ্লেষণ নিয়ন্ত্রণ ব্যবস্থা গৃহীত হয়েছে। সংখ্যাত্মক উপাত্ত বিশ্লেষণ পদ্ধতিতে কার্য ফলাফলের সংখ্যাত্মক বা পরিসংখ্যাণিক উপাত্ত সংগ্রহ করা হয় এবং বিশ্লেষণ করা হয়। এটি নিয়ন্ত্রণের অন্যতম একটি কৌশল।

উদ্দীপকে প্রচুয়াল কর্পোরেশন লি.-এর বিক্রয় লক্ষ্যমাত্রা প্রতিমাসে ১০,০০০ একক নির্ধারণ করেন। কিন্তু প্রতিষ্ঠানটি মাসে ৭,০০০ একক অতিক্রম করতে ব্যর্থ হয়। এজন্য বিক্রয় বিক্রয় বিভাগের কর্মীদের যথেষ্ট নিয়ন্ত্রণ ও চাপের মধ্যে রাখা হয়। অর্থাৎ প্রতিষ্ঠানটি তাদের এ উল্লেখযোগ্য পরিমাণ বিচ্যুতি নির্ধারণ করে তার কারণ বিশ্লেষণ করেন যা সংখ্যাত্মক উপাত্ত বিশ্লেষণের অন্তর্ভুক্ত। এ পদ্ধতি অনুযায়ী কার্য ফলাফলের সংখ্যাত্মক উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে বিচ্যুতি নির্ধারণ ও সংশোধনীমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। এগুলোকে আদর্শমানের সাথে তুলনা করে বিচ্যুতি শনাক্ত করে প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। তাই বলা যায়, উদ্দীপকে সংখ্যাত্মক উপাত্ত বিশ্লেষণ নিয়ন্ত্রণ ব্যবস্থা গৃহীত হয়েছে।

5 views

Related Questions