1 Answers

হ্যাঁ, আমি মনে করি, উদ্দীপকের মাসুমদের গ্রামের লোকজন এভাবে বসবাসের মাধ্যমে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে।

পরিবার হচ্ছে মানুষের দলবদ্ধ জীবনযাপনের বিশ্বজনীন প্রতিষ্ঠান। সব সমাজ এবং সমাজ বিকাশের প্রত্যেক স্তরেই পরিবারের অস্তিত্ব রয়েছে। এটি আমাদের দলবদ্ধ জীবনের আবেগময় ভিত্তি। সন্তান উৎপাদন, প্রতিপালন এবং স্নেহ-মায়ামমতার বন্ধন, মূল্যবোধ গঠন, অধিকার, সচেতনতা সৃষ্টি প্রভৃতি পরিবারের মধ্যেই ঘটে। প্রতিষ্ঠান হিসেবে পরিবারের রয়েছে বিশেষ নিয়মনীতি, আদর্শ, মূল্যবোধ এবং কার্যগত সাংগঠনিক ভিত্তি, যার সামগ্রিক রূপই পরিবার কাঠামো। আদিম সমাজ হতে শুরু করে আজ পর্যন্ত পরিবারের গঠন, কার্যাবলি ও কাঠামোতে অনেক পরিবর্তন হয়েছে। কিন্তু এ পরিবর্তন সত্ত্বেও অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় নানা সমাজে পরিবারের প্রয়োজনীয়তা ও গুরুত্ব অপরিসীম। কেননা মানুষের জীবনের শুরু হতে শেষপর্যন্ত আশ্রয়স্থল হচ্ছে পরিবার। পরিবারের সাথে মানুষের সম্পর্ক গভীর ও শৃঙ্খলিত- জন্ম হতে মৃত্যু পর্যন্ত। পরিবারের মাধ্যমেই সামাজিক, অর্থনৈতিক, মনস্তাত্ত্বিক এবং সাংস্কৃতিক নিরাপত্তা নিশ্চিত হয়। পরিশেষে বলা যায়, পরিবারের মধ্যেই মানুষ তার প্রয়োজন মেটায় এবং নিরাপত্তা পায়।

4 views

Related Questions