1 Answers

কুবির মাঝির শেষ পরিণতি হলো লোভে পাপ পাপে মৃত্যু। যেমনটি হয়েছে শুক সন্তানের ক্ষেত্রে। শুক সন্তান মা বাবার উপদেশ না শুনে লোভে পড়ে সমুদ্রবেষ্টিত সবুজ দ্বীপের আমবনে আমের রস খেতে যেত। মা-বাবার উপদেশ অমান্য করে শুক সন্তান এত বেশি আম খেল যে তার শরীর ভারী হয়ে গেল। বুড়ো মা-বাবাকে খাওয়ানোর জন্য সে ঠোঁটে করে একটি পাকা আম নিয়ে উড়তে আরম্ভ করলো। দীর্ঘ পথ চলায় সে ক্লান্তিবোধ করছিল। তার দু'চোখে ঘুম ঘুম ভাব। হঠাৎ আমটি সমুদ্রে পড়ে গেল। ক্লান্তি আর ঘুমে চেনা পথ হারিয়ে ক্লান্ত, শ্রান্ত শুক সন্তান এক সময় গভীর সমুদ্রে পড়ে গেল। সমুদ্রের বড় মাছ তাকে গিলে ফেলল। এমনই ফল পেল কুবির মাঝি- লোভের বশবর্তী হয়ে সমুদ্রে ডুবে মারা গেল।

5 views

Related Questions