1 Answers
অর্থনীতির উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে নাছির ও অয়নের তেমন ধারণা নেই। তাই শিক্ষক শামীম চৌধুরী তাদের অর্থনীতির উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে জানতে বলেন। যা নিচে আলোচনা করা হলো-
প্রথমত, হযরত মুসা (আ.)-এর সময়ে অর্থাৎ ২৫০০ খ্রিষ্টপূর্ব হিব্রু (Hebrew) সভ্যতার যুগে ধর্মগ্রন্থে বা দর্শনের বইয়ে অর্থনীতি বিষয়ে অগোছালোভাবে কিছু আলোচনা হয়।
দ্বিতীয়ত, প্রাচীন গ্রিস হলো এমন একটি দেশ যেখানে অর্থনৈতিক বিষয়ক বিভিন্ন ধারণার উৎপত্তি ঘটে। এরিস্টটলের সময়ই গ্রিসের শ্রমিকদের যোগ্যতা অনুযায়ী কাজ বণ্টন শুরু হয় যা পরবর্তীতে শ্রমবিভাগ বলে পরিচিতি লাভ করে।
তৃতীয়ত, প্রাচীন ভারতে চতুর্থ খ্রিষ্টপূর্বে কৌটিল্যের অর্থশাস্ত্রে' রাজনীতি, সমাজ, অর্থনীতি ও সামরিক বিষয়ের ওপর আলোচনা করা হয়।
চতুর্থত, অর্থনীতি একটি স্বতন্ত্র বিষয় হিসেবে স্বীকৃতি পায় যখন ইংরেজ
অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ ১৭৭৬ সালে তার বিখ্যাত বই An Inquiry into the Nature and Causes of the Wealth of Nations 'রচনা করেন। আজকের অর্থনীতির মূল ভিত্তি হলো অ্যাডাম স্মিথের এ বই।
উপরের আলোচনা থেকে বলা যায়, শিক্ষক শামীম চৌধুরী অর্থনীতির উৎপত্তি ও বিকাশ সম্পর্কে যে ধারণা দিয়েছেন তা ছাড়াও অর্থনীতির বিকাশের ক্ষেত্রে আরও অনেক বিষয় রয়েছে।