1 Answers

বীরবলের অন্যতম প্রধান চরিত্র রাম ছিলেন ত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত। রাজা হয়েও তিনি নিজের সুখের কথা চিন্তা করেননি। প্রজার সুখের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছেন। ভাগ্যের নির্মম কষাঘাতে রাম রাজসিংহাসন ছেড়ে ১৪ বছরের জন্য বনবাসে গমন করেন। পিতার আজ্ঞা পালন তাঁর জীবনে ত্যাগের প্রমাণ। তিনি সীতাকে উদ্ধার করতে জীবন বাজি রেখে লঙ্কার রাজা রাবণের সাথে যুদ্ধে লিপ্ত হয়। রাবণকে পরাজিত করে সীতাকে উদ্ধার করেন। এখানেই শেষ নয়। প্রজার সুখ-শান্তির প্রতি তিনি ছিলেন দারুণ সোচ্চার, তাই সুন্দরী স্ত্রী সীতার সঙ্গ ত্যাগ করে প্রজার পাশে গিয়ে দাঁড়ান। রাজা রাম নিজেকে কেবল জনগণের সেবক ভাবতেন। তাই আরাম-আয়েস ত্যাগ করে জনগণের মাঝে নিজেকে বিলিয়ে দিয়েছেন। রামের রাজধানী ছিল বিলাসদ্রব্যে ভরপুর। কিন্তু তিনি সে সবের প্রতি অনুরক্ত হননি। রাজ্য পরিচালনার প্রতিই বেশি মনোনিবেশ করেছেন। রাম বনবাসে যাওয়ার পর ভাই ভরত তাঁকে ফিরিয়ে আনতে যায়, কিন্তু রাম ফিরে আসেন নি। ভরত রামের নামে রাজ্য পরিচালনা করেন। এখানেও তাঁর ত্যাগের মহিমা ফুটে ওঠে। রাম বিলাসী জীবনের দিকে ফিরেও তাকাননি।

অতএব বলা যায়, রাজা রামের জীবন ইতিহাসে ত্যাগের এক উজ্জ্বল দৃষ্টান্ত।

5 views

Related Questions