1 Answers
উত্ত জমিদারগণ তথা বারোভূঁইয়ারা' স্বাধীনভাবে দেশ চালাতে গিয়ে বারবার আক্রমণের শিকার হয়েছেন- উক্তিটি যথার্থ।
বাংলার বারোভূঁইয়া জমিদারগণ নিজ নিজ জমিদারিত্বে স্বাধীন ছিলেন। কারণ তারা মুঘলদের অধীনতা মেনে নেননি। এমনকি কেন্দ্রীয় কোনো বিষয় নিয়ে সংঘর্ষ বাঁধলে তারা মুঘল অর্থাৎ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সৈন্য ও নৌবহর নিয়ে ঝাঁপিয়ে পড়তেন। তাদের এ কাজ সাহসিকতা ও বীরত্ব প্রকাশ করলেও তা গ্রহণযোগ্য ছিলো না। কেননা, একটি রাজ্যের মধ্যে বসবাস করতে হলে কেন্দ্রীয় শাসন মেনেই বসবাস করতে হয়। যদি তা একেবারেই জনবিরোধী না হয়। কিন্তু বারোভূঁইয়াদের প্রেক্ষাপট ছিল ভিন্ন। তারা শুধুমাত্র স্বাধীন জমিদারি প্রতিষ্ঠার লক্ষ্যেই এমন কাজ করতেন। যদিও বারোভূঁইয়ারা অল্প কিছু সময় বাংলা শাসন করেছেন। কিন্তু ঈসা খান ব্যতীত আর কেউই তেমন সফল ছিলেন না। কেননা, তিনি সম্রাট আকবরের আনুগত্য স্বীকার করে নিজের আধিপত্য বজায় রেখেছিলেন। পরবর্তীতে অন্য বারোভূঁইয়া জমিদারগণ মুঘলদের সাথে সংঘর্ষের মাধ্যমে টিকে থাকলেও তা খুব বেশি সময় নয়।
বারোভূঁইয়ারা বারবার মুঘল আক্রমণের শিকার হয়েছেন। তাদের দমন করার জন্য সম্রাট আকবর বিশেষ মনযোগ দেন। তিনি একে একে শাহবাজ খান, সাদিক খান, উজির খান ও রাজা মানসিংহকে বাংলার সুবাদার করে পাঠান। তারা বারোভূঁইয়াদের সাথে বহুবার যুদ্ধ করেন কিন্তু তাদের পরাজিত করা সম্ভব হয়নি। পরবর্তীতে ১৬০১ খ্রিষ্টাব্দে মানসিংহকে পুনরায় বাংলার সুবাদার করে পাঠানো হয়। এবার আক্রমণে বারোভূঁইয়ারা কিছুটা পরাজিত হন। কিন্তু চূড়ান্ত সাফল্য আসার আগেই সম্রাট আকবরের অসুস্থতার খবর আসে এবং মানসিংহ আগ্রায় ফিরে যান। এভাবে তারা বারবার আক্রমণের শিকার হতেই থাকেন। পরিশেষে সুবাদার ইসলাম খান, মুসা খান ও অন্যান্য জমিদারদের চূড়ান্তভাবে পরাজিত করেন। ইসলাম খানের সাথে মুসা খানের যুদ্ধ চলতে থাকে এবং মুঘলরা একসময় সোনারগাঁও দখল করলে অন্যান্য জমিদাররা আত্মসমর্পণ করেন।
উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, স্বাধীনচেতা মনোভাব নিয়ে দেশ পরিচালনার ফলে বারোভূঁইয়ারা বারবার আক্রমণের শিকার হয়েছে। অবশেষে তারা মুঘলদের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছেন।