1 Answers

আকারের ভিত্তিতে পারভেজের মামার পরিবারটি হলো একক পরিবার।

পরিবার হলো সমাজ কাঠামোর মৌল সংগঠন। এর মধ্যে আকারের ভিত্তিতে পরিবারকে, তিন ভাগে ভাগ করা যায়। যথা: একক পরিবার, যৌথ পরিবার ও বর্ধিত পরিবার। স্বামী-স্ত্রী ও তাদের অবিবাহিত সন্তান- সন্ততি নিয়ে গঠিত পরিবারকে একক পরিবার বলে। এ পরিবার দুই পুরুষে আবদ্ধ। দুই পুরুষ হলো পিতা এবং অপ্রাপ্ত বয়স্ক সন্তান-সন্ততি। আমাদের দেশের শহরাঞ্চলের অধিকাংশ পরিবারই একক পরিবার। তবে বর্তমান সময়ে গ্রামাঞ্চলেও এ ধরনের পরিবার গড়ে উঠার প্রবণতা দেখা যাচ্ছে। তবে বিশ্বের সভ্য দেশগুলোতে এ ধরনের পরিবার প্রথা সর্বত্রই প্রচলিত।

অতএব বলা যায়, পারভেজের মামার পরিবারটি হলো একক পরিবারের অন্তর্ভুক্ত।

4 views

Related Questions