1 Answers

উদ্দীপকে উল্লেখিত নিতির পরিবার হলো যৌথ পরিবার।
যে পরিবারে বাবা-মা, ভাই-বোন, দাদা-দাদি, চাচা-চাচি ও অন্যান্য পরিজন একত্রে বাস করে তাকে যৌথ পরিবার বলে। মূলত যৌথ পরিবার হচ্ছে একাধিক একক পরিবারের সমষ্টি। বয়োজ্যেষ্ঠ পুরুষ সদস্যই সাধারণত এ ধরনের পরিবারে নেতৃত্ব দেন। যৌথ পরিবারের সদস্যদের মধ্যে জোরালো মানসিক বন্ধন থাকে। সবাই একসাথে থাকে বলে যৌথ পরিবারের সদস্যরা আনন্দময় জীবনযাপন করে।
উদ্দীপকে বলা হয়েছে, সাব্বির তার মা-বাবাসহ শহরে বাস করে। তাদের সাথে তার দাদা-দাদিও থাকেন। এখানে যৌথ পরিবারের প্রতি ইঙ্গিত করা হয়েছে। যৌথ পরিবারে মা-বাবা, ভাই-বোন, দাদা-দাদি, চাচা-চাচি ও অন্যান্য ঘনিষ্ঠ পরিজন একত্রে বাস করে। যৌথ পরিবার বড় পরিবার। সুতরাং বলা যায়, সাব্বিরের পরিবারটি যৌথ পরিবার।

4 views

Related Questions