1 Answers
আকারের ভিত্তিতে পরিবার তিন প্রকার যথা- একক পরিবার, যৌথ পরিবার ও বর্ধিত পরিবার।
উদ্দীপকে দুই ধরনের পরিবারের বৈশিষ্ট্য লক্ষ করা যায়। একটি একক বা অনু পরিবার অপরটি যৌথ পরিবার। স্বামী-স্ত্রী ও তাদের অবিবাহিত সন্তানসন্ততি নিয়ে গঠিত পরিবারকে একক পরিবার বলে। এ পরিবার দু পুরুষে আবদ্ধ। দু পুরুষ হলো পিতা এবং অপ্রাপ্ত বয়স্ক সন্তানসন্ততি। আমাদের দেশের শহরাঞ্চলের অধিকাংশ পরিবারই একক পরিবার। গ্রামাঞ্চলেও এ ধরনের পরিবার গড়ে ওঠার প্রবণতা লক্ষণীয়। তবে বিশ্বের সভ্য দেশগুলোতে এ ধরনের পরিবার প্রথা সর্বত্রই প্রচলিত। উদ্দীপকের কাতার ভিলার কুদরত সাহেবের পরিবারটিতে একক বা অনু পরিবার বলা যায়। অপরদিকে, বজলু সাহেব যৌথ পরিবারে বিবাহিত পুত্র ও তার সন্তানাদিসহ পিতামাতার কর্তৃত্বাধীনে এক সংসারে বাস করে। একক পরিবারের মতো যৌথ পরিবারের বন্ধনও মূলত রক্তের সম্পর্কের মাধ্যমে গড়ে ওঠে। একসময়ে আমাদের দেশের গ্রামাঞ্চলে অধিকাংশ পরিবারই যৌথ পরিবার ছিল। এখন এ ধরনের পরিবারের সংখ্যা হ্রাস পেয়েছে। পাঠ্যপুস্তকের আলোকে কাতার ভিলায় বজলু সাহেবের পরিবারকে যৌথ পরিবার বলা যায়। তিনি বিবাহিত পুত্র এবং তাদের সন্তানসন্ততি নিয়ে একত্রে বসবাস করে।
পরিশেষে বলা যায়, কাতার ভিলার দুই পরিবারকে আকারের ভিত্তিতে অণু পরিবার ও যৌথ পরিবার বলা যায়।