1 Answers
শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাজীবন শেষ করার পর শিক্ষা প্রতিষ্ঠান ত্যাগ করে গৃহে আসার সময় যে অনুষ্ঠান করা হয় তাকে সমাবর্তন বলে। অনেক সময় অধ্যয়নরত শিক্ষার্থীদের এ সম্পর্কে ধারণা থাকে না। আলোচ্য উদ্দীপকে সমাবর্তনের দিন মিথিলা ও তার সকল বন্ধুরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে পূর্ব থেকে প্যান্ডেলকৃত স্থানে হাজির হয়। শিক্ষকদের উপদেশ বাক্য শোনার পর বন্ধুরা একত্রিত হয়ে ছবি ওঠায়। এভাবে সবাই মিলে দিনটিকে 'উদ্যাপন করে। তাই বলা যায়, মিথিলা যেমন সমাবর্তন থেকে পরবর্তী জীবন চলার দিক নির্দেশনা পায়, তেমনি পরবর্তী ব্যাচের ছাত্রছাত্রীরাও সমাবর্তন অনুষ্ঠানে অংশগ্রহণ করে অনুরূপ শিক্ষা লাভ করতে পারবে। কারণ সমাবর্তন ছাত্রজীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন।
4 views
Answered