1 Answers

পাল রাজবংশের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ শাসক ধর্মপাল। উদ্দীপকের মিথিলা ধর্মপালের বৈশিষ্ট্য উল্লেখ করতে গিয়ে নিজস্ব প্রতিভা ও রাজনৈতিক জ্ঞানের কারণে তিনি এই রাজবংশ প্রতিষ্ঠা করেছেন বলে উল্লেখ করে।

ধর্মপালের সময় উত্তর ভারতে আধিপত্য বিস্তার নিয়ে তিনটি রাজবংশের মধ্যে প্রতিযোগিতা চলছিল। একটি বাংলার পাল, দ্বিতীয়টি রাজপুতনার গুর্জরপ্রতিহার আর তৃতীয়টি দাক্ষিণাত্যের রাষ্ট্রকূট। এই তিনটি শক্তির সংঘর্ষকে বলা হয় 'ত্রি-শক্তি সংঘর্ষ'। এই সংঘর্ষে ধর্মপাল পরাজিত হলেন। কিন্তু তাতে তার কোনো ক্ষতি হয়নি। তিনি তার শক্তি ও রাজনৈতিক দূরদর্শিতাকে কাজে লাগিয়ে আবার নিজের অস্তিত্ব রক্ষায় সক্ষম হয়েছিলেন। অনেকে বলেন তিনি নেপালও জয় করেছিলেন।

তাই বলা যায়, ধর্মপাল তার নিজের প্রতিভা ও রাজনৈতিক জ্ঞান কাজে লাগিয়ে পাল বংশকে শক্তিশালী করেছিলেন। 

4 views

Related Questions