1 Answers
মুসলমানদের উন্নয়নে সৈয়দ আমির আলি 'সেন্ট্রাল মোহামেডান অ্যাসোসিয়েশন' প্রতিষ্ঠা করেন বলে রিমি উপস্থান করে।
বাংলা তথা ভারতে সৈয়দ আমির আলিই প্রথম মুসলমান নেতা, যিনি বিশ্বাস করতেন মুসলমানদের জন্য একটি পৃথক রাজনৈতিক সংগঠন থাকা প্রয়োজন। তাছাড়া তিনি বিশ্বাস করতেন, মুসলমানদের স্বার্থরক্ষা এবং তাদের দাবি-দাওয়ার প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য নিজস্ব রাজনৈতিক সংগঠন থাকা প্রয়োজন। এ উদ্দেশ্যে তিনি ১৮৭৭ সালে কলকাতায় 'সেন্ট্রাল মোহামেডান অ্যাসোসিয়েশন' নামে একটি সমিতি গঠন করেন।
উনিশ শতকের শেষার্ধে বাংলার মুসলমান সমাজের নবজাগরণে যিনি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন, তিনি হলেন সৈয়দ আমির আলি। তিনি পাশ্চাত্য শিক্ষার মাধ্যমে বাঙালি মুসলমানদের সামাজিক উন্নতি করতে চেয়েছেন।
4 views
Answered