1 Answers

উদ্দীপকের অপু যে উপায়গুলো অবলম্বন করলে পরিপক্বতা অর্জন করতে পারবে 

আত্মজ্ঞান: আত্মজ্ঞান বলতে আমরা বুঝি নিজের সম্পর্কে জানা, প্রতিটি মানুষ একেক জন একক বা অনন্য ব্যক্তি, পৃথিবীতে কেউ কারো মতো নয়; শুধু চেহারা বা বাহ্যিক দিকেই এ ভিন্নতা নয় বরং তার আচার-ব্যবহার বা ব্যক্তিত্ব সবকিছুর মধ্যেই এ ভিন্নতা। পরিলক্ষিত হয়। তাছাড়া আমরা প্রত্যেকেই দোষগুণ মিলিয়ে মানুষ, আমরা যখন নিজেদের এসব বিষয় ভালোভাবে জানতে ও বুঝতে পারি তখন আমরা অনেকটা মুক্ত মানুষ হই।

ভয়মুক্ত বা নির্ভয় হওয়া: মিথ্যা ও পাপ থেকে মানুষের ভয় জন্মে। আমরা দেখেছি, এদেন বাগানে আদম ও হবা পাপ করার পর ঈশ্বরকে দেখে ভয় পেয়েছেন, কারণ তাঁরা শয়তানের অধীনস্থ হয়ে নিজের স্বাধীনতা হারিয়ে ফেলেছিলেন। কাজেই স্বাধীন হওয়ার জন্য আমাদের হতে হবে নির্ভীক ও পবিত্র; কারণ পাপের পথে বিচরণ করে মানুষ ভীত সন্ত্রস্ত থাকে। পবিত্র বাইবেলে আমরা অনেক জায়গায় দেখতে পাই ঈশ্বর বলেছেন, 'ভয় কোরো না।' ভয় থেকে পুরোপুরি মুক্ত করার জন্য ঈশ্বর তাঁর পুত্রকে পাঠালেন এবং পুত্র ঈশ্বরের মধ্য দিয়ে, পবিত্র আত্মার সহায়তায় আমরা ভয়মুক্ত হলাম।

ঈশ্বরের উপর বিশ্বাস ও আস্থা রাখা: ঈশ্বর নিজেই আমাদের স্বাধীনতা বা মুক্তির উপায় দান করেছেন, এটি পবিত্র আত্মার একটি অনুগ্রহ দান; অনেক সময় আমরা চেষ্টা করেও স্বাধীন বা মুক্ত হতে পারি না। কিন্তু ঈশ্বর নিজেই তা আমাদের দান করেন। তাই তাঁর উপর আমাদের আস্থা রাখতে হয়। মানুষ ও সৃষ্টির প্রতি শ্রদ্ধবোধ: ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি হলো মানুষ, তিনি মানুষ সৃষ্টি করেছেন এবং মানুষের জন্য বিচিত্র সব সৃষ্টি করেছেন। সৃষ্টিকে ভালোবাসলে আমরা সৃষ্টির সুন্দর দিকটি উপলদ্ধি করতে পারি। মানুষ ও সৃষ্টির মধ্য দিয়ে আমরা যখন সত্য, সুন্দর ও কল্যাণ সাধনা করি, আমরা তখন নিজের অজান্তেই স্বাধীন বা মুক্ত হই।

দায়িত্বশীলতা ও পরিক্বতা: দায়িত্বশীল ও পরিপক্ক আচরণ মানুষকে স্বাধীন করে তোলে এবং সঠিক সিদ্ধান্ত ও আচরণের মধ্য দিয়ে আমরা মুক্ত মানুষ হয়ে উঠি। দায়িত্বশীল ও পরিপক্ক মানুষ নিজের ভুলগুলোও সহজেই স্বীকার ও গ্রহণ করতে পারে বা এগুলোকে জীবনের অংশ বলে মনে করতে পারে।

আত্মবিশ্বাসঃ আত্মাবিশ্বাস থেকে স্বাধীনতা জন্য নেয়, আত্মবিশ্বাসী মানুষ জানে কোন পথে সে অগ্রসর হচ্ছে। তার কৃতকর্ম সম্পর্কেও সে সর্বদা সচেতন থাকে এবং তার আত্মচেতনা তাকে সঠিক পথে পরিচালনা করে। তার মধ্যে সত্যবোধ জাগ্রত থাকে ও এ সত্যই তাকে মুক্ত করে।

6 views

Related Questions