1 Answers
গৌতম বুদ্ধ হলেন সর্বশেষ সম্যক সম্বুদ্ধ। যিনি খ্রিষ্টপূর্ব ষষ্ঠ শতকে আবির্ভূত হয়েছিলেন।
বুদ্ধগণের মধ্যে সর্বোত্তম হলেন সম্যক সম্বুদ্ধ। সম্যক সম্বুদ্ধ বলতে বোঝায়, যিনি গুরুর সাহায্য ছাড়া স্বীয় আদর্শ ও কর্মের মাধ্যমে নিরলস প্রচেষ্টায় বুদ্ধত্ব লাভ করেছেন। তিনি সর্বোত্তম জ্ঞানের অধিকারী। সম্যক সম্বুদ্ধগণ জন্ম-জন্মান্তরের সাধনায় দশ পারমী পূর্ণ করেন। তিনি শেষজন্মে মানবকূলে উপযুক্ত পরিবারে জন্মগ্রহণ করেন। পূর্বের অনন্ত জন্মের সুকর্মের প্রভাবে এই জন্মে তিনি অর্হত্ব ফল বা সর্বজ্ঞতা অর্জন করে বুদ্ধ হন।
সম্যক সম্বুদ্ধ- অর্হৎ, সম্যকসম্বুদ্ধ, বিদ্যাচরণ সম্পন্ন, সুগত, লোকজ্ঞ, অনুত্তর, পুরুষদম্য সারথী, শাস্তা ও বুদ্ধ-ভগবান এই নয়টি গুণ সম্পন্ন হন। বুদ্ধবংস গ্রন্থানুসারে পৃথিবীতে এ পর্যন্ত আটাশজন সম্যক সম্বুদ্ধের আর্বিভাব হয়েছে। গৌতম বুদ্ধ হলেন সর্বশেষ সম্যক সম্বুদ্ধ।
সম্যক সম্বুদ্ধগণ শুধু নিজের জন্য বুদ্ধ হন না। তাঁরা জগতের সর্বসত্তার পরম মুক্তির দ্বার উন্মোচনের ব্রত নিয়েই বুদ্ধ হন। এজন্য সকল জীবের কল্যাণে তাঁরা দুঃখমুক্তির পথ ও নির্বাণলাভের উপায় প্রচার করেন।