1 Answers
চরম নয়, মধ্যম পথ সাধনার উপযোগী জ্ঞানে গৌতম বুদ্ধ সাধনার জন্য মধ্যম পথ অবলম্বন করেন।
ছয় বছর কঠোর সাধনার পর গৌতমের সুন্দর দেহসৌষ্ঠব জীর্ণ-শীর্ণ হয়ে পড়ে। দুর্বল শরীরে তিনি হাঁটাচলায় অক্ষম হয়ে পড়েন। তখন তিনি অনুধাবন করলেন, এভাবে কঠোর সাধনা তাকে মৃত্যুর দিকে ঠেলে দেবে। দুঃখমুক্তির উপায় জানা সম্ভব হবে না। তিনি উপলব্ধি করলেন, অল্প অল্প আহার করে মধ্যমপথ অবলম্বনই হবে সাধনার প্রকৃত পথ। এ জন্য তিনি সাধনার জন্য মধ্যমপথ অবলম্বন করেন।
5 views
Answered