1 Answers

উদ্দীপকটি পাঠ করে আমরা জানতে পারি, "আবুল তার স্ত্রীকে পিটিয়ে আহত করে। স্ত্রীর অধিকার স্বীকার করতে চায় না।” আবুলের এ কর্মকাণ্ড আল্লাহ ও রাসুলের নির্দেশ লঙ্ঘনের পর্যায়ে পড়ে। কেননা আল্লাহ বলেন, "তারা (স্ত্রীরা) তোমাদের ভূষণ আর তোমরা (স্বামীরা) তাদের ভূষণ।" (সূরা আল-বাকারা : ১৮৭)

বিদায় হজের ভাষণে মহানবি (স.) বলেন, “হে বিশ্বাসিগণ! স্ত্রীদের সাথে সদয় ব্যবহার করবে। তাদের ওপর তোমাদের যেমন অধিকার আছে, তেমনি তোমাদের ওপরও তাদের অধিকার রয়েছে। তাদের তোমরা আল্লাহকে সাক্ষী রেখেই গ্রহণ করেছ।”

নারীর অধিকার সম্পর্কে আল্লাহ তায়ালা অন্যত্র বলেন, "নারীদের তেমনি ন্যায়সংগত অধিকার আছে যেমন আছে তাদের ওপর পুরুষদের। কিন্তু নারীদের ওপর পুরুষদের মর্যাদা আছে।" (সূরা আল-বাকারা : ২২৮)

উপরিউক্ত আলোচনার আলোকে প্রতীয়মান হয়, ইসলাম ধর্ম নারীপুরুষের মধ্যে কোনো বৈষম্য না করে সমমর্যাদা দান করেছে। উদ্দীপকের চরিত্র আবুল তার স্ত্রীকে প্রহার করে ইসলামের অবমাননা করেছে। সর্বোপরি সে আল্লাহ ও রাসুলের আদেশ লঙ্ঘন করেছে।

5 views

Related Questions