1 Answers
"উদ্দীপকের শিপনের মধ্যে আদর্শ নেতার জেন্ডার সচেতনতা গুণটির অভাব আছে।”
নারী-পুরুষের প্রতি সমান আচরণ ও দৃষ্টিভঙ্গি দেখানোই হলো জেন্ডার সচেতনতা। একজন কর্মী নারী বা পুরুষ যাই হোক না কেন, উভয় কর্মীর প্রতি সমান শ্রদ্ধাশীল ও সহানুভূতিশীল হতে হবে। কারো প্রতি কোনো পক্ষপাতিত্ব না করাই জেন্ডার সচেতনতার মূল বিষয়। এটি বজায় থাকলে সকল কর্মীর মধ্যে ভালো সম্পর্ক থাকে।
উদ্দীপকের শিপন একটি কারখানার মালিক। তিনি নেতা হিসেবে সব কাজই করেন। তবে তিনি পুরুষ ও নারী শ্রমিকদের একই দৃষ্টিতে দেখেন না। তিনি পুরুষ শ্রমিকের মজুরির তুলনায় মহিলা শ্রমিকদের কম মজুরি দেন। এর মাধ্যমে তিনি মহিলা শ্রমিকদের সাথে বৈষম্যমূলক আচরণ করছেন। এটি জেন্ডার সচেতনতা ধারণার বিপরীত রূপ। সুতরাং, শিপনের মধ্যে জেন্ডার সচেতনতা গুণের অভাব দেখা যায়।