1 Answers
উদ্দীপক i-এর লতিফা বানুর মধ্যে মমতাদির যে গুণটির প্রকাশ ঘটেছে তা হলো দায়িত্ববোধ ও স্নেহমমতা।
আমাদের সমাজে যারা গৃহকর্মীর কাজ করে অনেকে তাদের ছোট করে দেখে। অনেকে তাদের কাজের মর্যাদা দেয় না, তবুও তারা নিষ্ঠা ও দায়িত্বের সঙ্গে কাজ করে। তারাও সবার মতো আত্মসম্মানের সাথে ভালোভাবে 'বাঁচতে চায়।
'মমতাদি' গল্পের মমতাদি একজন গৃহকর্মী। অভাবের কারণেই মর্যাদাসম্পন্ন ঘরের নারী হয়েও তাকে অন্যের বাড়িতে কাজ নিতে হয়। সে নিজে যেমন আদর ও সম্মানপ্রত্যাশী তেমনই অন্যকেও স্নেহমমতা দেওয়ার ক্ষেত্রে তার মধ্যে দ্বিধা ছিল না। স্কুলপড়ুয়া ছেলেটি তাই তার কাছে ভাইয়ের মর্যাদা লাভ করে। এ ছাড়াও বাড়ির সবাইকে সে আপন করে নেয়। তার কাজের মধ্যে ছিল শৃঙ্খলা ও ক্ষিপ্রতা। সে বাড়িরই একজন হয়ে ওঠে। তার এই গুণগুলো উদ্দীপকের লতিফা বানুর মধ্যেও প্রকাশ পায়। ব্যস্ত চিকিৎসক দম্পতির একমাত্র সন্তান তানিশাকে তিনি লালন-পালন করেন। লতিফা বানুর স্নেহ-মমতায় তানিশা কখনো পিতা-মাতার অভাব অনুভব করেনি। তিনি তার দায়িত্ববোধ ও স্নেহময়তার কারণেই তানিশাকে সুষ্ঠুভাবে লালন-পালন করতে পেরেছেন। তাই বলা যায় যে, উদ্দীপক i-এর লতিফা বানুর মধ্যে মমতাদির দায়িত্ববোধ ও স্নেহময়তার গুণটির প্রকাশ ঘটেছে।