1 Answers

'উদ্দীপক ২ অংশের আড়ালে কবির মূল চেতনারই প্রকাশ ঘটেছে'- মন্তব্যটি যথার্থ।

মাতৃভূমি মায়ের সমান। নিজ দেশ বা মাতৃভূমিকে ভালোবাসা সকলের দায়িত্ব। সেই ভালোবাসা গড়ে ওঠে দেশের প্রকৃতিকে ভালোবাসার মধ্য দিয়ে। মাতৃভূমির সবকিছুর সাথেই মানুষের আত্মিক সম্পর্ক গড়ে ওঠে। প্রিয় জন্মভূমির আলো-বাতাসে মানুষ বেড়ে ওঠে।

উদ্দীপক ২-এর কবিতাংশে স্বদেশপ্রেমের গভীর প্রকাশ লক্ষ করা যায়। স্বদেশের ঋতুবৈচিত্র্যের বিচিত্র রূপ, শস্য-শ্যামল খেতখামার কবিকে মুগ্ধ করেছে। তিনি তাঁর জন্মভূমির প্রতি গভীর বন্ধন ও ভালোবাসার কথা প্রকাশ করেছেন। অন্যদিকে 'কপোতাক্ষ নদ' কবিতায় কবির স্মৃতিকাতরতার আবরণে তাঁর অত্যুজ্জ্বল দেশপ্রেম প্রকাশিত হয়েছে। শৈশবের স্মৃতিচারণে স্বদেশের প্রতি গভীর অনুরাগ ব্যক্ত করেছেন। কপোতাক্ষের জলে তৃষ্ণা মেটানোর কথা বলা হয়েছে। এই নদ ছাড়া অন্য কোনো নদ-নদীর জল কবির তৃষ্ণা মেটাতে পারে না।

উদ্দীপক ২ অংশে স্বদেশের রূপবৈচিত্র্যের বর্ণনার দিকটি কবির স্বদেশপ্রেমের দিককেই নির্দেশ করে। আর 'কপোতাক্ষ নদ' কবিতায় নদ- নদীর প্রতি কবির প্রীতির নেপথ্যে স্বদেশপ্রেমের চেতনা কাজ করছে, যা উদ্দীপক ২-এর কবির চেতনায়ও প্রতিফলিত। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

4 views

Related Questions