1 Answers

সম্পদ ব্যবহারের মূল উদ্দেশ্যই হলো এর ব্যবহার দ্বারা সর্বোচ্চ তৃপ্তি লাভ এবং লক্ষ্য অর্জন করা।

আমাদের চাহিদা অসীম কিন্তু সম্পদের সীমাবদ্ধতা রয়েছে। এই অসীম চাহিদাকে সীমিত সম্পদ দ্বারা পূরণ করতে হলে সম্পদের সুষ্ঠু ব্যবহার প্রয়োজন।

রহিমা খাতুন একজন গৃহিণী। তিনি সংসার পরিচালনায় বিভিন্ন ধরনের সম্পদ ব্যবহার করেন। তিনি সময় তালিকা করে কাজ করেন। ফলে তার সংসারের কাজ অত্যন্ত সহজভাবে সম্পন্ন হয়ে যায়। এছাড়া তিনি তার পরিবারের সদস্যদের শক্তি, সামর্থ্য ও দক্ষতা অনুযায়ী কাজ ভাগ করে দেন। ফলে তার নিজের অনেক সময় ও শক্তি বাঁচে এবং পরিবারের সদস্যদের দায়িত্ব ও কর্তব্যবোধ জন্মে। তিনি সময় ও শক্তি কাজে লাগিয়ে নিজ হাতে হাঁস-মুরগি পালন করে অর্থ উপার্জন করেন। তবে এই উপার্জিত অর্থ ব্যবহারে তিনি পারদর্শিতা দেখাননি। কারণ এই অর্থ তার কলেজ পড়ুয়া ছেলে বিভিন্ন বাহানায় নষ্ট করে ফেলে। সুতরাং, পরিবারের মানবীয় সম্পদ ব্যবহারে পারদর্শিতা প্রদর্শন করলেও বস্তুগত সম্পদ ব্যবহারে রহিমা খাতুনের উদাসীনতা লক্ষ করা যায়।

5 views

Related Questions