1 Answers

একাধিক কার্যক্রম বা পন্থা থেকে একটি বিশেষ কার্যক্রম পছন্দ করাই হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ। 

গৃহ ব্যবস্থাপনায় সিদ্ধান্ত গ্রহণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এর প্রতিটি ধাপে বা স্তরে ছোটখাটো নানা ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। পরিবার যেকোনো সময় পরিবর্তিত অবস্থা বা সমস্যার সম্মুখীন হয়। এই অবস্থা মোকাবিলার জন্য বিভিন্ন বিকল্প পন্থা থেকে সবচেয়ে উত্তম পন্থাটি বেছে নেওয়াটাই হলো সিদ্ধান্ত গ্রহণ।

আনিকা ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং হবে বলে লক্ষ্য স্থির করে। সে অনেকগুলো বিকল্প পন্থার মধ্যে একটি বেছে নেয়। অর্থাৎ সে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করছে। এর পূর্বে সে চিন্তাভাবনা করে যে, সে ঠিকমতো পড়াশোনা করতে পারবে কিনা এবং সে এই পেশা বেছে নেয়ার সুবিধা-অসুবিধা যাচাই করে। ইঞ্জিনিয়ারিং পড়ার সিদ্ধান্ত গ্রহণের পর সেই অনুযায়ী দায়িত্ব গ্রহণ করে এবং তা পালনের জন্য কাজ শুরু করে। উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, আনিকা সঠিক সিদ্ধান্ত নেয় অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণে সে পারদর্শী।

5 views

Related Questions