1 Answers

রহিমা বেকারি খুচরা ব্যবসায়ীর মাধ্যমে পণ্য বিপণন করে।

খুচরা ব্যবসায়ী উৎপাদক এবং পাইকারের কাছ থেকে পণ্য সংগ্রহ করে। পরবর্তীতে চূড়ান্ত ভোক্তার কাছে সংগৃহীত পণ্য বিক্রি করে। খুচরা ব্যবসায়ী এ ধরনের কাজের মাধ্যমে উৎপাদক ও পাইকার এবং ভোক্তার মধ্যে সেতুবন্ধ তৈরি করে।

উদ্দীপকের রহিমা বেকারিতে তাদের উৎপাদিত পাউরুটি ছোট ছোট দোকান এবং হোটেলে সরবরাহ করে থাকে। এ ছোট ছোট দোকান ও হোটেলগুলো হলো খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান। এক্ষেত্রে উৎপাদক সরাসরি খুচরা বিক্রেতার কাছে উৎপাদিত পণ্য সরবরাহ করে। আর খুচরা ব্যবসায়ীরা সংগৃহীত পণ্য ক্রেতার প্রয়োজন অনুসারে বিক্রি করে। এভাবে রহিমা বেকারি খুচরা ব্যবসায়ীদের সহায়তায় ভোক্তাদের কাছে পণ্য পৌঁছে দেয়।

6 views

Related Questions