1 Answers

অনিল বাবু তার নিজস্ব পরিত্যক্ত পুকুরকে মাছ চাষের জন্য উপযুক্ত করে তোলেন। এজন্য নিম্নলিখিত কাজগুলো করেন:
১. পুকুরের পাড় মেরামত এবং তলদেশের অতিরিক্ত কাদা দূর করেন।
২. বিভিন্ন জলজ আগাছা যেমন- কচুরিপানা, ক্ষুদিপানা, হেলেঞ্চা, কলমি লতা, শেওলা ইত্যাদি দূর করেন।
৩. বিভিন্ন রাক্ষুসে মাছ যেমন শোল, চিতল, বোয়াল, ফলি, টাকি, গজার ও অচাষযোগ্য মাছ দূর করেন।
৪. পুকুরে চুন প্রয়োগ করেন যা পানির উর্বরতা বাড়ায় এবং ঘোলাত্ব কমায়।
৫. পরিমিত পরিমাণ সার প্রয়োগ করেন যা পানির উর্বরতা বাড়ায় এবং ঘোলাত্ব কমায়।
৬. পানির বিষাক্ততা পরীক্ষা করেন।
উপরিউক্তি কাজগুলো সম্পাদন করে অনিল বাবু তার পুরানো পুকুরটিকে মাছ চাষের উপযুক্ত করে তোলেন।

4 views

Related Questions