1 Answers

উদ্দীপকের Y-হলো অ্যান্টিজেন, Z-হলো অ্যান্টিবডি এবং X হলো লাল বর্ণের তরল যোজক টিস্যু রক্ত। রক্তে অ্যান্টিজেন ও অ্যান্টিবডির উপস্থিতির উপর ভিত্তি করে একে বিভিন্ন গ্রুপে ভাগ করা হয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো-

মানুষের লোহিত রক্ত কণিকায় 'A' এবং 'B' নামক দুই ধরনের অ্যান্টিজেন থাকে এবং রক্তরসে 'a' ও 'b' দুই ধরনের অ্যান্টিবডি থাকে। কার্ল ল্যান্ডস্টেইনার মানুষের রক্তের শ্রেণিবিন্যাস করে তা 'A', 'B', 'O' এবং 'AB' এ চারটি গ্রুপে বিভক্ত করেন। অ্যান্টিজেন ও অ্যান্টিবডির উপস্থিতির ভিত্তিতে নিম্নলিখিত উপায়ে ব্লাড গ্রুপকে বর্ণনা করা যায়- 

(ⅰ) গ্রুপ A: এ শ্রেণির রক্তে A অ্যান্টিজেন ও ৮ অ্যান্টিবডি থাকে। 

(ii) গ্রুপ B: এ শ্রেণির রক্তে B অ্যান্টিজেন ও এ অ্যান্টিবডি থাকে। 

(iii) গ্রুপ A. B: এই শ্রেণির রক্তে A ও B অ্যান্টিজেন থাকে এবং কোনো অ্যান্টিবডি থাকে না। 

(iv) গ্রুপ ০: এ শ্রেণির রক্তে কোনো অ্যান্টিজেন থাকে না কিন্তু a ও b অ্যান্টিবডি থাকে।

5 views

Related Questions