1 Answers
উদ্দীপকে উল্লিখিত প্রথম প্রতিষ্ঠানটির (রাষ্ট্রীয় ব্যবসায়) মুখ্য উদ্দেশ্য মুনাফা অর্জন না হওয়া যৌক্তিক বলে আমি মনে করি।
এ ব্যবসায় রাষ্ট্র কর্তৃক গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। সরকার জনগণের সুবিধার জন্য এ ধরনের ব্যবসায় গঠন করে। তাই এ ব্যবসায়ের মূল উদ্দেশ্য হয় জনকল্যাণ।
উদ্দীপকের ইমরান হাসান একটি ব্যবসায় প্রতিষ্ঠানে চাকরি করেন। প্রতিষ্ঠানটি নিজ নামে তৃতীয় পক্ষের সাথে চুক্তি করতে পারে। কিন্তু মুনাফা অর্জন প্রতিষ্ঠানটির মুখ্য উদ্দেশ্য নয়। জাতীয় সংসদে আইন পাসের মাধ্যমে এটি গঠিত হয়। এসব বৈশিষ্ট্যের আলোকে প্রতিষ্ঠানটিকে রাষ্ট্রীয় ব্যবসায় বলা যায়।
প্রতিষ্ঠানটির লাভ হলে তা সরকারি তহবিলে জমা দিতে হবে। আর ক্ষতি হলে তা সরকার বহন করবে। সরকার লাভের অংশ জনগণের কল্যাণে ব্যয় করবে। জনগণকে ন্যায্যমূল্যে উন্নত মানের পণ্য ও সেবা সরবরাহের জন্য এ ধরনের ব্যবসায় পরিচালিত হয়। সুতরাং, উদ্দীপকের রাষ্ট্রীয় ব্যবসায়টির মুখ্য উদ্দেশ্য হলো জনকল্যাণ করা; মুনাফা অর্জন নয়।