1 Answers
উদ্দীপকের রহমান রাষ্ট্র গঠন সম্পর্কে যে উপাদানটিকে গুরুত্ব দিয়েছে তা হলো নির্দিষ্ট ভূখণ্ড।
রাষ্ট্র গঠনের জন্য নির্দিষ্ট ভূখণ্ড আবশ্যক। ভূখণ্ড বলতে একটি রাষ্ট্রের স্থলভাগ, জলভাগ ও আকাশসীমাকে বোঝায়। রাষ্ট্রের জনগণের বসবাসের জন্য নির্দিষ্ট ভূখণ্ডের ওপর নিয়ন্ত্রণ আবশ্যক। জনসমষ্টি ঐক্যবদ্ধ হয়ে জাতীয়তাবাদী আন্দোলন, সংগ্রাম কিংবা যুদ্ধের মাধ্যমে সাংবিধানিকভাবে নির্দিষ্ট ভূখণ্ডের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। প্রতিটা রাষ্ট্রই ভূখণ্ডের সীমানাকেন্দ্রিক নিরাপত্তা বেষ্টনি গড়ে তোলে। ভূখণ্ড বিশাল বড় বা ছোট হতে পারে। যেমন- রাশিয়ার আয়তন বিশাল। অন্যদিকে ছোট আয়তনের রাষ্ট্র হলো- ভ্যাটিকান, মোনাকো ইত্যাদি।
উদ্দীপকে আমরা লক্ষ করি, রহমান তার বাবার কাছে পশ্চিমবঙ্গের বিশাল আয়তনের কথা শুনেই রাজ্যটিকে রাষ্ট্র হিসেবে গণ্য করতে চায়। তার এ চিন্তায় রাষ্ট্র গঠনের অন্যতম উপাদান নির্দিষ্ট ভূখণ্ডের ওপর গুরুত্ব দেওয়ার বিষয়টি প্রকাশ পেয়েছে।