1 Answers
উদ্দীপকের অর্ণবের মধ্যে সুনাগরিকের গুণাবলি বিদ্যমান থাকায় বলা যায়, সে সুনাগরিকতার পরিচয় দিয়েছে।
সুনাগরিকের মধ্যে প্রধানত তিনটি গুণ বিদ্যমান থাকে। যথা- বুদ্ধি, বিবেক ও আত্মসংযম। অর্ণবের মধ্যে সুনাগরিকের এ তিনটি গুণের উপস্থিতি লক্ষ করা যায়।
সুনাগরিকের অন্যতম গুণ হলো বুদ্ধি। বুদ্ধিমান বলেই অর্ণব সমস্যা সমাধানের লক্ষ্যে তার ভাই অর্ককে পিতৃসম্পত্তির দখলকৃত অংশ ছেড়ে দিতে বলেছে। এ প্রেক্ষিতে অর্ক জমি ছাড়তে অনীহা প্রকাশ করলে অর্ণব আইনের আশ্রয় গ্রহণ করে, যা সুনাগরিকের অন্যতম গুণ বিবেকের পরিচায়ক। কেননা বিবেকবোধসম্পন্ন নাগরিক রাষ্ট্রের আইন মেনে চলে। এছাড়া অর্ণব তার ভাই অর্কের মতো পিতৃসম্পত্তি বেশি লাভের প্রত্যাশা বা লোভ না করে সুনাগরিকের আত্মসংযম গুণেরও পরিচয় দিয়েছে। তাই বলা যায়, উদ্দীপকের অর্ণব সুনাগরিকতার পরিচয় দিয়েছে।