1 Answers
সাদাব রাষ্ট্র গঠন সম্পর্কে যে উপাদনটিকে অধিক গুরুত্ব দিয়েছে সেটি হলো নির্দিষ্ট ভূখণ্ড।
রাষ্ট্র গঠনের জন্য নির্দিষ্ট ভূখণ্ড আবশ্যক। ভূখণ্ড বলতে একটি রাষ্ট্রের স্থলভাগ, জলভাগ ও আকাশসীমাকে বোঝায়। রাষ্ট্রের জনগণের বসবাসের জন্য নির্দিষ্ট ভূখণ্ডের ওপর নিয়ন্ত্রণ আবশ্যক। জনসমষ্টি ঐক্যবদ্ধ হয়ে জাতীয়তাবাদী আন্দোলন, সংগ্রাম ও যুদ্ধের মাধ্যমে অথবা সাংবিধানিকভাবে নির্দিষ্ট ভূখণ্ডের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। প্রতিটা রাষ্ট্রই ভূখণ্ডের সীমানাকেন্দ্রিক নিরাপত্তা বেষ্টনি গড়ে তোলে। ভূখণ্ড বিশাল বড় বা ছোট হতে পারে। যেমন- রাশিয়ার আয়তন বিশাল। ছোট আয়তনের রাষ্ট্র হলো- দারুস সালাম, সুইজারল্যান্ড, ব্রুনাই ইত্যাদি।
উদ্দীপকে বর্ণিত সাদাবের বাবা আমেরিকার ক্যালিফোর্নিয়া রাজ্যে দীর্ঘদিন যাবত চাকরি করেন। সাদাব তার বাবাকে বলেন, আয়তনের দিক থেকে বাংলাদেশের তুলনায় ক্যালিফোর্নিয়ার আয়তন বেশি হলেও সেটাকে রাষ্ট্র বলি না কেন? সাদারের এরূপ প্রশ্নে রাষ্ট্র গঠনের অন্যতম উপাদান নির্দিষ্ট ভূখণ্ডের ওপর অধিক গুরুত্ব আরোপের বিষয়টি প্রকাশিত হয়েছে।