1 Answers
উদ্দীপকে পারুল বই পড়ে যে গ্রহ সম্পর্কে ধারণা পেয়েছে সেটি হলো পৃথিবী।
সৌরজগতে সূর্যের নিকটবর্তীক্রমে বুধ ও শুক্রের পরে পৃথিবীর অবস্থান। পৃথিবীর আয়তন ৫১,০১,০০,৪২২ বর্গ কি.মি.। পূর্ব-পশ্চিম দিকে এর ব্যাস ১২,৭৫২ কি.মি. এবং উত্তর-দক্ষিণে ১২,৭০৯ কি.মি.। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব ১৫ কোটি কিলোমিটার। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড সময় লাগে। এ গ্রহে প্রয়োজনীয় অক্সিজেন ও নাইট্রোজেন রয়েছে। পৃথিবীপৃষ্ঠের গড় তাপমাত্রা ১৩.৯০° সেলসিয়াস। ভূত্বকে প্রয়োজনীয় পানি রয়েছে। সৌরজগতে একমাত্র পৃথিবীই জীবনধারণের জন্য আদর্শ গ্রহ। চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ। পৃথিবী থেকে চাঁদের গড় দূরত্ব ৩,৮১,৫০০ কি.মি.। পৃথিবী বায়ুমণ্ডল দ্বারা বেষ্টিত।
উদ্দীপকের পারুল একটি বই পড়ে জানতে পেরেছে যে, সৌরজগতের একটি গ্রহ সমান তাপ ও আলো দ্বারাই উদ্ভিদ ও জীবজন্তুর জীবনধারণ ঘটেছে। অর্থাৎ পারুলের জানা গ্রহটিই হলো পৃথিবী।
অতএব নিশ্চিতভাবে বলা যায়, পারুল পৃথিবী নামক গ্রহ সম্পর্কেই ধারণা পেয়েছিল।