1 Answers

উদ্দীপকে ছালমা বই পড়ে যে গ্রহ সম্পর্কে ধারণা পেয়েছে সেটি হলো পৃথিবী।

সৌরজগতে সূর্যের নিকটবর্তীক্রমে বুধ ও শুক্রের পরে পৃথিবীর অবস্থান। পৃথিবীর আয়তন ৫১,০১,০০৪২২ বর্গ কি.মি.। পূর্ব-পশ্চিম দিকে এর ব্যাস ১২,৭৫২ কি.মি. এবং উত্তর-দক্ষিণে ১২,৭০৯ কি.মি.। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব ১৫ কোটি কিলোমিটার। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড সময় লাগে। এ গ্রহে প্রয়োজনীয় অক্সিজেন ও নাইট্রোজেন রয়েছে। পৃথিবীপৃষ্ঠের গড় তাপমাত্রা ১৩.৯০° সেলসিয়াস। ভূত্বকে প্রয়োজনীয় পানি রয়েছে। সৌরজগতে একমাত্র পৃথিবীই জীবনধারণের জন্য আদর্শ গ্রহ। চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ। পৃথিবী থেকে চাঁদের গড় দূরত্ব ৩,৮১,৫০০ কি.মি.। পৃথিবী বায়ুমণ্ডল দ্বারা বেষ্টিত।

4 views

Related Questions