1 Answers
উদ্দীপকে উল্লিখিত যে প্রক্রিয়ার সঙ্গে মূল সম্পৃক্ত সেটি হলো উদ্ভিদের পানি পরিশোষন। নিচে প্রক্রিয়াটির ব্যাখ্যা দেওয়া হলো-
উদ্ভিদ মূলরোমের মাধ্যমে মাটির কৈশিক পানি পরিশোষণ করে থাকে। প্রস্বেদনের ফলে পাতার কোষে ব্যাপন চাপ ঘাটতির সৃষ্টি হয় এবং তা কোষ থেকে কোষান্তরে পর্যায়ক্রমে মূলরোম পর্যন্ত বিস্তৃত হয়ে একটি চোষক শক্তির সৃষ্টি হয়। এ চোষক শক্তির টানে মাটির কৈশিক পানি মূলরোমে ঢুকে পড়ে। মাটি থেকে মূলরোমে অভিস্রবণ ও ব্যাপন প্রক্রিয়ায় এ পানি প্রবেশ করে। একইভাবে পানি অন্তঃত্বক হয়ে পরিবহন কলাগুচ্ছে পৌঁছে যায়। পানি একবার পরিবহন কলাগুচ্ছে পৌঁছে গেলে তা জাইলেম কলার মাধ্যমে উপরের দিকে ও পাশের দিকে প্রবাহিত হতে থাকে। এভাবে মূলরোমের মাধ্যমে উদ্ভিদদেহে মাটি থেকে পানি পরিশোষণ ঘটে থাকে।
6 views
Answered