1 Answers

উদ্দীপকের ঐশীর কাছ থেকে মুনমুনের সহযোগিতা পাওয়ার বিষয়টি নৈতিক অধিকারের সাথে সম্পৃক্ত।
অধিকার প্রধানত দুই প্রকার। নৈতিক ও আইনগত অধিকার। নৈতিক অধিকার মানুষের বিবেক এবং সামাজিক নৈতিকতা বা ন্যায়বোধ থেকে আসে। যেমন- দুর্বলের সাহায্য লাভের অধিকার নৈতিক অধিকার। এ ধরনের অধিকারের আইনগত কোনো ভিত্তি নেই। এ অধিকার জন্ম নেয় মানুষের বিবেক ও মনুষ্যত্ববোধ থেকে।
উদ্দীপকে দেখা যায়, ঐশী ও মুনমুন একই বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়ে। মুনমুন শারীরিক প্রতিবন্ধী। বিদ্যালয়ে যাওয়ার পথে ঐশী মুনমুনকে বিভিন্নভাবে সহযোগিতা করে। মুনমুনের এ ধরনের সহায়তা প্রাপ্তি নৈতিক অধিকারের অন্তর্ভুক্ত। এ ধরনের অধিকার রাষ্ট্র কর্তৃক প্রণীত হয় না বলে এর কোনো আইনগত ভিত্তি নেই। তাছাড়া এ অধিকার ভঙ্গকারীকে কোনো শাস্তি দেওয়া হয় না। নৈতিক অধিকার বিভিন্ন সমাজে বিভিন্ন রকম হতে পারে। তাই বলা যায়, ঐশীর কাছ থেকে মুনমুনের সহায়তা পাওয়া নৈতিক অধিকারের সাথে সম্পৃক্ত।

5 views

Related Questions