1 Answers

উদ্দীপকের ১ নম্বর তথ্যটি নৈতিক অধিকারের সাথে সম্পৃক্ত।
নৈতিক অধিকার মানুষের বিবেক এবং সামাজিক নৈতিকতা বা ন্যায়বোধ থেকে আসে। যেমন- দুর্বলের সাহায্য লাভের অধিকার নৈতিক অধিকার। এটি রাষ্ট্র কর্তৃক প্রণয়ন করা হয় না। ফলে এর কোনো আইনগত ভিত্তি নেই। তাছাড়া এ অধিকার ভঙ্গকারীকে কোনো শাস্তি দেওয়া হয় না। নৈতিক অধিকার বিভিন্ন সমাজে বিভিন্ন রকম হতে পারে।
উদ্দীপকের ১ নম্বর তথ্যে লক্ষ করা যায়, মামুন রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ দেখে এক বৃদ্ধ লোকের হাত থেকে তার লাঠিটি পড়ে গেল। মামুন দৌড়ে গিয়ে লাঠিটি তার হাতে তুলে দিল। অর্থাৎ মামুন একজন বৃদ্ধ ব্যক্তিকে সাহায্য করল। এ কাজটি সে তার বিবেক বা ন্যায়বোধ থেকে করেছে, যা নৈতিক অধিকারের ধারণার অনুরূপ। সুতরাং বলা যায়, উদ্দীপকের ১ নম্বর তথ্যটি নৈতিক অধিকারের সাথে সম্পৃক্ত।

6 views

Related Questions